“আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে” — চিরকুটে লেখা রেখে রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মৃত্যু
রাজশাহী | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলোর পাশে পাওয়া গেছে দুই পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট, যেখানে ছিল ঋণগ্রস্ততা, আর্থিক অনটন এবং বেঁচে থাকার অসহায়তার কথা। […]









